Logo

ধর্ম

পটিয়া মাদরাসার মুহতামিম আল্লামা আবু তাহের নদভীর ইন্তেকাল

জানাজা রাত এগারোটায়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১৭:১২

পটিয়া মাদরাসার মুহতামিম আল্লামা আবু তাহের নদভীর ইন্তেকাল

দক্ষিণ এশিয়ার বৃহৎ চট্টগ্রামের ঐতিহ্যবাহী কওমি মাদরাসা জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম আল্লামা আবু তাহের কাসেমি নদভী ইন্তেকাল করেছেন।

চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ সোমবার (৩০ মার্চ) দুপুর দেড়টায় মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বেশকিছু ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তিনি।

উল্লেখ্য মাওলানা আবু তাহের কাসেমি ১৯৬০ সালে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার উত্তর নিচিন্তাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নাজির আহমদ। শৈশবেই তিনি পারিবারিক পরিবেশে দ্বীনি শিক্ষার সূচনা করেন।

শিক্ষাজীবনে তিনি নানুপুর, জামিয়া ইউনুসিয়া এবং আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় অধ্যয়ন করেন। ১৯৮০ সালে দাওরায়ে হাদিস এবং ১৯৮১ সালে ইফতা সম্পন্ন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য ভারত ও পাকিস্তানে সফর করেন। দারুল উলুম দেওবন্দে পুনরায় দাওরায়ে হাদিস সম্পন্ন করেন এবং নদওয়াতুল উলামায় আরবি ভাষা ও সাহিত্যে উচ্চতর শিক্ষা লাভ করেন।

শিক্ষাজীবন শেষে মাওলানা আবু তাহের আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় শিক্ষকতা শুরু করেন। অতঃপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক (মুহতামিম) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

পরবর্তীতে ২০২৫ সালের অক্টোবরে তিনি আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

জানাজার সময়: সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ রাত ১১টায় আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন