আরবের রেওয়াজ ছিল দুধের মানিক পালন দেওয়ার
আমেনার চিন্তা ভীষণ তাঁর হীরা ধন কেই-বা নেওয়ার
পিতাহারা পুত্র তাহার আশংকা তাই কম মুনাফার
নয়নে অশ্রু জমে বুকের জমিন শূন্য হবার।
হালিমার দুঃখ চরম সুখ ঘরে নেই দারিদ্র্যতায়
শিশু তাঁর আব্দুল্লাহ তৃপ্ত হওয়ার দুধ নাহি পায়
স্বামীকে শক্তি দিতে একটু হলেও লাভের আশায়
দুধের শিশু পালন নিতে মক্ষা পানে পথ বাড়ায়।
কাফেলার সঙ্গী সকল সামনে ছুটে দূর মক্কার
হালিমার দূর্বল উট পৌঁছে সেথায় পেছন সবার
চেহারায় খুব অসহায় পষ্ট দেখায় কষ্ট পাহাড়
মা বাবার বুকের দুলাল দেয় না যে কেউ বক্ষে তাঁহার।
আমেনার সোনার মানিক ভাগ্যক্রমে কোল জুড়ে আয়
হালিমার খুশির জোয়ার হয় বহমান হৃদ সীমানায়
সহসাই রুগ্ন বুকে দুধের বন্যা শিশুর ছোঁয়ায়
দূর্বল উটটি তাঁহার ফেরার সময় সবকে হারায়।
দুধ ভাই আব্দুল্লাহ পুষ্টি যে পায় বরকতে তাঁর
সংসারে সুখ ফিরে আয় খুশির বৃষ্টি রহম জোয়ার
সীমাহীন কুদরত সব কৌতূহলেই দিন কাটে আর
মুহাম্মাদে প্রেম মমতায় ফুরায় যে তাঁর রাতের আঁধার।

