Logo

ধর্ম

রাসুলে আরবি সিরিজ-০৫

মায়ের বিদায়

Icon

রাশেদ বিন শফিক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৫:৩৬

মায়ের বিদায়

আমেনার বুক মাঝে ফিরে এলো খোকা তাঁর

দূর হলো হৃদয়ের কালো মেঘ শঙ্কার

আদরের সীমা নেই আহা প্রেম, মমতার

মায়ের আদুরী ফুল; শুভ্র সুবাস তাঁর।


শিশুটির বাবা ঘুমে আরবের মাদিনায় 

কবরটা জিয়ারতে সোনামণি নিয়ে যায়

আমেনা মায়ের সাথে একলা মুহাম্মাদ

মমতার ছোঁয়া শত বুকভরা আহ্লাদ। 


সফরের মাস দিন ফুরালো যে মাদিনায়

আমেনার রোগ বাড়ে পথ মাঝে আবওয়ায়

সেখানেই জননীর প্রাণপাখি উড়ে যায়

বাবাকে দেখতে এসে মায়ের শেষ বিদায়।


রাসূলের মনে বহে কতটা দুখের ঢেউ 

সেই ব্যথা বেদনাটা বুঝবে তো নাহি কেউ

আল্লাহর ফয়সালা তার লিখা তাকদির

তিনিই সঙ্গী শুধু ইয়াতিম নবীজির।


ছ' বছর বয়সেই ফুরালো আদর মার

এখানে দাফন করে পথ ধরে মক্কার 

ইয়াতিম মুহাম্মাদ  দাদা নেয় সব ভার

আদর মমতা দানে ভালোবাসা  সম্ভার।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন