Logo

ধর্ম

রাসুলে আরবি সিরিজ-১১

খাদিজার পরিচিতি

Icon

রাশেদ বিন শফিক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১৪:১৮

খাদিজার পরিচিতি

বিস্মিত ঘটনা যা ব্যবসার যাত্রায় 

খাদিজার কানে সব পৌঁছায় মাইসারা

আশাতীত মুনাফা ও আর্দশ মোহনায় 

রাসুলের প্রতি বাড়ে বিশ্বাস সীমা ছাড়া।


সত্যের গান গেয়ে জাহিলিয়া ঠেলে দূর

আরবের বুক মাঝে যুবক ফেলেছে সাড়া

তাঁর কথা মুগ্ধতা শুনতে যে সুমধুর 

সে যুবক মুহাম্মাদ তাঁর প্রেমে মাতোয়ারা। 


বিধবা এ খাদিজার সম্পদ সমাহার 

প্রসিদ্ধ ব্যবসায়ী স্বনামেই সম্মানী

চল্লিশ বয়সেও রুপ-গুণ ঈর্ষার

পরম শ্রদ্ধা তাঁর গোত্র যে খামদানি।


ব্যবসায়ী খাদিজার কমতি কিছুতে নেই  

সমগ্র আরবেই একনামে পরিচয়

জীবন তো নাটকীয় বিচিত্র রূপেতেই

ধনবতী খাদিজাও একাকী দুঃখ সয়।


একান্ত জীবনে সে সীমাহীন অসহায়

 দু'জন স্বামীর ছায়া হারিয়ে বিধবা আজ

বিশ্বাস ভরা হাত খুঁজে মন সাঁতরায় 

অন্তরে অজস্র ভাবনা করে বিরাজ।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন