হঠাৎই খাদিজার হৃদ মাঝে উত্তাল
অদ্ভুত অনুভব বাড়ে শুধু পেরেশানি
কারে যেন খুঁজে মন উদাসীন বেসামাল
রূপসী সতী নারীর মনে কোন হয়রানি!
রাসুল মুহাম্মাদ কামনা যে সকলের
খাদিজা তাঁকেই চায় পবিত্র বন্ধনে
বিশ্বাস ভরসায় সুচিন্তা হৃদয়ের
বিত্ত অহং নেই ভালোবাসা ভরা মনে।
পঁচিশের বসন্তে যুবক মুহাম্মাদ
প্রস্তাবে আলোচনা চাচাদের সাথে করে
তালিবের খুৎবায় কী যে মায়া আহ্লাদ
মোহরানা সম্মানে খাদিজা নবীর ঘরে।
রাসুল নওজোয়ান খাদিজার শেষ পাঠ
সংসারে নেই তবু পরিচয় তার মোটে
মোহময় পরশেই দাম্পত্যের স্বাদ
জগতের সেরা জুটি দুনিয়ায় নেই দু’টে।

