Logo

ধর্ম

ওমরাহ শেষে চুল না কেটে ছোট করা যাবে?

Icon

ধর্ম ডেস্ক:

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১৮:২৭

ওমরাহ শেষে চুল না কেটে ছোট করা যাবে?

সংগৃহীত

ওমরাহ পালন শেষে ইহরাম থেকে মুক্ত হতে মাথা ন্যাড়া করা নাকি শুধু চুল ছোট করাই যথেষ্ট- এ নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন থাকে। সম্প্রতি এ বিষয়ে ভারতের দারুল উলুম দেওবন্দের দারুল ইফতায় এক ব্যক্তি জানতে চান, গত বছর রমজানে ওমরাহ করার সময় তিনি মাথা ন্যাড়া করেছিলেন। এবারও ওমরাহ করতে গেলে আবার ন্যাড়া হতে হবে কি না, নাকি শুধু চুল ছোট করলেই চলবে।

প্রশ্নের জবাবে দারুল উলুম দেওবন্দের মুফতিরা জানান, ওমরাহ সম্পন্ন করার পর ইহরাম থেকে মুক্ত হতে হলে মাথা ন্যাড়া করা অথবা চুল ছোট করা- দুটির যেকোনো একটি করতেই হবে। এই আমল সম্পন্ন না করা পর্যন্ত ইহরামের বিধিনিষেধ থেকে মুক্ত হওয়া যাবে না।

ফতোয়ায় বলা হয়েছে, যদি মাথার চুল আঙুলের এক কর বা আনুমানিক এক ইঞ্চির বেশি লম্বা হয়, তাহলে পুরো মাথার চুল ছোট করা যাবে। কাঁচি বা মেশিন ব্যবহার করে এটি করা যায়। শরিয়তের পরিভাষায় একে কসর বলা হয়।

তবে যদি চুল আঙুলের এক করের চেয়ে ছোট হয়, তাহলে শুধু ছোট করা যথেষ্ট হবে না। সে ক্ষেত্রে মাথা ন্যাড়া করাই আবশ্যক। শরিয়তের ভাষায় একে হালক বলা হয়, যা সাধারণত ক্ষুর বা ব্লেড দিয়ে করা হয়।

দারুল ইফতা আরও স্পষ্ট করেছে, যাদের চুল প্রয়োজনীয় পরিমাণ লম্বা নয়, তাদের জন্য শুধু কাঁচি বা মেশিন দিয়ে সামান্য ছেঁটে দেওয়া জায়েজ হবে না। ইহরাম থেকে মুক্ত হতে অবশ্যই মাথা ন্যাড়া করতে হবে।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন