প্রতীকী ছবি
বিসমিল্লাহির রহমানির রহিম (পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি)।
১. আল্লাহরই জন্য সমস্ত প্রশংসা, যিনি বিশ্বজগতের প্রতিপালক।
২. যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৩. যিনি প্রতিদান দিবসের মালিক।
৪. আমরা আপনারই ইবাদাত করি এবং আপনারই নিকট সাহায্য চাই।
৫. আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন।
৬. তাদের পথ, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন।
৭. তাদের পথ নয়, যাদের প্রতি আপনার গযব বর্ষিত হয়েছে, তাদের পথও নয় যারা পথভ্রষ্ট হয়েছে।
বিএইচ/

