Logo

ধর্ম

‎হজযাত্রা সহজ করতে সৌদির নতুন উদ্যোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২

অ
‎হজযাত্রা সহজ করতে সৌদির নতুন উদ্যোগ

‎হজযাত্রাকে আরও সহজ ও ঝামেলামুক্ত করতে ২০২৭ সালের হজ মৌসুমে নতুন সমন্বিত সেবা চালু করছে সৌদি আরব।

‎নতুন ব্যবস্থায় হাজিদের থাকা, খাওয়া, যাতায়াতসহ পবিত্র স্থানগুলোর বিভিন্ন সেবা পাওয়া যাবে একটি চুক্তির আওতায়।

‎আন্তর্জাতিক গণমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ইলেকট্রনিক পাথ প্ল্যাটফর্মের মাধ্যমে এই সমন্বিত প্যাকেজ দেওয়ার উদ্যোগ নিয়েছে।

‎এই প্যাকেজের আওতায় হাজিরা সৌদি আরবে পৌঁছানোর পর থেকে দেশে ফিরে যাওয়া পর্যন্ত বিভিন্ন প্রয়োজনীয় সেবা পাবেন।

‎এর মধ্যে রয়েছে মক্কা ও মদিনায় থাকার ব্যবস্থা, যাতায়াত, ক্যাটারিং বা খাবারের বন্দোবস্ত এবং পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সেবা।

‎তবে মূল প্যাকেজের বাইরেও হাজিরা নিজেদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কিছু সুবিধা বেছে নেওয়ার সুযোগ পাবেন।

‎নতুন এই ব্যবস্থার ফলে বিভিন্ন দেশের হজ এজেন্সিগুলোও নিজেদের পরিকল্পনা অনুযায়ী হাজিদের জন্য আরও মানসম্মত ও নমনীয় হজ কর্মসূচি তৈরি করতে পারবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সৌদি আরবের ১৪৪৮ হিজরি হজ সেশনের প্রস্তুতির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশটির ভিশন ২০৩০-এর লক্ষ্য বাস্তবায়নেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

‎হজ ব্যবস্থাপনা আরও আধুনিক ও ডিজিটাল করতে এরই মধ্যে ৭৫টিরও বেশি দেশের হজ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

‎হজ প্রক্রিয়াকে আরও সহজ, ডিজিটাল ও ঝামেলামুক্ত করতে সৌদি আরব দীর্ঘদিন ধরেই আধুনিক অনলাইন ব্যবস্থা ব্যবহার করে আসছে।

‎

‎বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন