Logo

ধর্ম

চারবাড়ী দারুল উলুম মাদ্রাসার মাহফিল আজ

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১৪:৩৯

অ
চারবাড়ী দারুল উলুম মাদ্রাসার মাহফিল আজ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলাধীন চারবাড়ী দারুল উলুম মাদ্রাসার ১৮তম ওয়াজ মাহফিল আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। 

এদিন আসরের নামাজের পর থেকে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। 

এতে বিশেষভাবে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, জামিয়াতুল মানহাল উত্তরার প্রিন্সিপাল মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী, মুফতি আতিকুল্লাহ নরসিংদী ও মুফতি নাসিরুদ্দীন রাহমানী। 

মাদ্রাসার পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসলিমদের মাহফিলে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে দাওয়াত দেওয়া হয়েছে।

বাংলাদেশের খবরের ইসলাম বিভাগে লেখা পাঠান এই মেইলে- bkislamic247@gmail.com  

শওকত হুসাইন/বিএইচ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন