Logo

ধর্ম

ওমরায় গিয়ে স্বজনদের হারিয়েছেন টাঙ্গাইলের এই নারী, ভয়ে কাঁপছেন

Icon

মক্কা প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৫

অ
ওমরায় গিয়ে স্বজনদের হারিয়েছেন টাঙ্গাইলের এই নারী, ভয়ে কাঁপছেন

পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে স্বজন ও সফরসঙ্গীদের হারিয়ে ফেলেছেন ছবির এই নারী।

স্থানীয় সময় রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে মসজিদুল হারামের ইশারা মানসুর এলাকায় তাকে পাওয়া গেছে। এ সময় ভয় এবং অসুস্থতায় কাঁপছিলেন তিনি।

ওই নারীর নাম জানা যায়নি। তবে তার দেওয়া তথ্যমতে -তার তিন ছেলের নাম যথাক্রমে- হারুন, শফিকুল ও রফিকুল। বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে।

আমাদের এই প্রতিবেদক জানিয়েছেন, ওই নারী বর্তমানে কাবায় কর্মরত এক বাংলাদেশি নারীর বাসায় নিরাপদে আছেন। তবে কিছুটা কান্নাকাটি করছেন।

ইয়াহইয়া আল মাহবুব/বিএইচ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন