Logo

খেলা

আসন্ন অলিম্পিকে ফিরছে নারী-পুরুষের ক্রিকেট

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ২১:০৫

অ
আসন্ন অলিম্পিকে ফিরছে নারী-পুরুষের ক্রিকেট

২০২৮ সালের ‘লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে’ পুরুষ ও নারী বিভাগে মোট ছয়টি ক্রিকেট দল অংশ নেবে। ১২৮ বছর পর অলিম্পিকে প্রত্যাবর্তনে ক্রিকেট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নির্বাহী বোর্ড (ইবি) অলিম্পিকে ক্রিকেটের ৬টি দলের অংশগ্রহণ নিশ্চিত করেছে। টি-টোয়েন্টি ফরম্যাটের আসরে প্রতিটি দলে ১৫ জন করে খেলোয়াড় থাকবে। ফলে পুরুষ ও নারী বিভাগ মিলিয়ে মোট ৯০ জন করে খেলোয়াড় অলিম্পিকে অংশ নেবেন। 

অলিম্পিকে কোন ছয়টি দেশ অংশ নেবে তা এখনো নির্ধারিত হয়নি। 

এখনো ভেন্যু চূড়ান্ত না হলেও আগেই জানানো হয়েছিল, নিউ ইর্য়কে ক্রিকেট ম্যাচগুলো আয়োজন করা হতে পারে। 

সর্বশেষ ১৯০০ সালে অলিম্পিক গেমসে ছিল ক্রিকেট ইভেন্ট। ওই সময় মাত্র দু’টি দল- গ্রেট ব্রিটেন ও ফ্রান্স অংশ নিয়েছিল। দু’দিনের সেই ম্যাচ জিতেছিলে গ্রেট ব্রিটেন। তাই এখন পর্যন্ত ক্রিকেট ইভেন্ট থেকে অলিম্পিকের শুধুমাত্র স্বর্ণপদক জিতেছে গ্রেট ব্রিটেনই। 

সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে আবারো ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২২ সালের হাংজু এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্টে অংশ নিয়েছিল পুরুষ এবং নারীরা। ২০২২ সালে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে নারীদের আটটি দল অংশ নেয়। এর আগে ২০১০ গুয়াংজু এশিয়ান গেমসে পুরুষ ও নারী ক্রিকেট অন্তর্ভুক্ত ছিল।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন