Logo

খেলা

আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল সিলেটে

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১৭:৫১

অ
আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল সিলেটে

বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে আয়ারল্যান্ড নারী দল। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল ৩টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে করে সিলেটে আসে দলটি। এর আগে বেলা ২টায় সিলেটের মাটিতে পা রাখেন বাংলাদেশ টিমের নিগার সুলতানা জ্যোতিরা।

দুই দলের নারী খেলোয়াড়রাই সিলেট বিমানবন্দর থেকে চলে যান হোটেলে। বিমাবনন্দর এলাকার পার্শ্ববর্তী গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে থাকবে দুই দল।

সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর। ৭ ও ৯ ডিসেম্বর হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এর আগে এই সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেটে বোর্ড (বিসিবি)। স্কোয়াডের খেলোয়াড়রা হলেন, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নাহার ও সানজিদা আক্তার মেঘলা।

রিজার্ভ তালিকায় রয়েছেন, দিশা বিশ্বাস, শামিমা সুলতানা ও শারমিন সুলতানা।

সিলেটের আগে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় আয়ারল্যান্ড দল।

রেজাউল হক ডালিম/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন