আইপিএলে এবার দেখা মিলল এক বিরল কীর্তির। রাজস্থান রয়্যালসের তরুণ ব্যাটসম্যান রিয়ান পরাগ এক ম্যাচে টানা ৬টি বৈধ বলে ছয়টি ছক্কা হাঁকিয়ে নজির গড়েছেন। আইপিএলের ইতিহাসে এই প্রথম কোনো ব্যাটসম্যান এমন কীর্তি গড়লেন।
রোববার (৪ মে) কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত আইপিএল ২০২৫-এর ৫৩তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ব্যাট করতে নেমেছিল রাজস্থান। শুরুর ধাক্কায় দলটি মাত্র ৭১ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে। ঠিক তখনই ঝড়ো ইনিংসে দলের হাল ধরেন রিয়ান পরাগ।
ম্যাচের একটি ওভারে কেকেআরের ইংলিশ অলরাউন্ডার মইন আলিকে টানা পাঁচ বলে পাঁচটি ছক্কা মারেন পরাগ। এরপর পরবর্তী ওভারের প্রথম বলেও ছক্কা হাঁকান তিনি, যা নিয়ে নিজের খেলা টানা ৬টি বৈধ ডেলিভারিতে ৬টি ছক্কার বিশ্বরেকর্ড গড়েন এই ডানহাতি ব্যাটার।
মজার ব্যাপার হলো, এই কীর্তির আগেই ২০২৩ সালের ১৪ মার্চ পরাগ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, তার ‘অন্তরাত্মা বলছে তিনি এক ওভারে চারটি ছক্কা মারবেন’—অবশেষে সেই ভবিষ্যদ্বাণীও ছাড়িয়ে গেল বাস্তবতা। 𝙍𝙖𝙢𝙥𝙖𝙣𝙩 𝙍𝙞𝙮𝙖𝙣 🔥
The #RR captain is in the mood tonight 😎
He keeps @rajasthanroyals in the game 🩷
Updates ▶ https://t.co/wg00ni9CQE#TATAIPL | #KKRvRR | @rajasthanroyals | @ParagRiyan pic.twitter.com/zwGdrP3yMB
আগের আইপিএলে কেকেআরের রিঙ্কু সিং এক ওভারে টানা পাঁচটি ছক্কা মেরে সাড়া ফেলেছিলেন। তবে এক ম্যাচে টানা ছয়টি বৈধ বলে ছয়টি ছক্কা— প্রথম করে দেখালেন রিয়ান পরাগ।
ডিআর/বিএইচ

