Logo

খেলা

পাকিস্তানকে ১১৬ রানে অলআউট করল বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৫

অ
পাকিস্তানকে ১১৬ রানে অলআউট করল বাংলাদেশ

ছবি : সংগৃহীত

দুবাইয়ে যুব এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। শুক্রবার (৬ ডিসেম্বর‌) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে আমন্ত্রণ জানায় বাংলাদেশ।

মাঠে নেমে শুরুতেই পাকিস্তান শিবিরে আঘাত হানেন মারুফ মৃধা। দলীয় ২ রানে আউট করেন ওপেনার উসমান খানকে। এরপর নিজের দ্বিতীয় ওভারে আরেক ওপেনার শাহজাইব খানকেও শূন্য রানে ফেরান এই পেসার।

মাঝে অধিনায়ক সাদ বাইগ আর মোহাম্মদ রিয়াজুল্লাহ প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। সেট এই দুই ব্যাটারকেই আউট করেন আরেক পেসার ইকবাল হোসেন ইমন। ৭৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে পাকিস্তান।

এরপর ফারহান ইউসুফ (৩২) ছাড়া আর কোনো ব্যাটারকে দাঁড়াতে দেয়নি বাংলাদেশ। ফলে ৩৭ ওভারে ১১৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ফাইনালে উঠতে হলে বাংলাদেশকে এখন করতে হবে ১১৭ রান।

ডিআর/এটিআর
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন