Logo

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ : পাকিস্তানকে রাজি করানোর দায়িত্ব পেলেন ইমরান খাজা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫২

টি-টোয়েন্টি বিশ্বকাপ : পাকিস্তানকে রাজি করানোর দায়িত্ব পেলেন ইমরান খাজা

আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কট করতে পাকিস্তান সরকারের সিদ্ধান্তের পর পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়েছে আইসিসি। এ কাজে দায়িত্ব দেওয়া হয়েছে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার ওপর।

রেভস্পোর্টজের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে ফিরিয়ে আনতে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে খাজাকে।

আইসিসির ভেতরে ইমরান খাজাকে একজন নিরপেক্ষ ব্যক্তি হিসেবে দেখা হয়। তিনি সব পক্ষের সঙ্গে আলোচনা করতে পারেন। ২০১৭ সালে তিনি আইসিসির অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। ধারণা করা হচ্ছে, এই কারণেই পাকিস্তানকে রাজি করানোর দায়িত্ব তার ওপর দেওয়া হয়েছে।

গত রোববার পাকিস্তান সরকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার অনুমতি দেওয়া হয়নি।


এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আইসিসি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর