Logo

খেলা

ফাহিমার নেতৃত্বে ইমার্জিং এশিয়া কাপ খেলবে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:২০

ফাহিমার নেতৃত্বে ইমার্জিং এশিয়া কাপ খেলবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

নারী ক্রিকেটের উদীয়মান তারকাদের নিয়ে আয়োজিত ‘এশিয়া কাপ রাইজিং স্টার’ টুর্নামেন্টের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ব্যাংককের স্পোর্টিং কন্ডিশন মাথায় রেখে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় ঘটানো হয়েছে। দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ফাহিমা খাতুন।

ফাহিমার নেতৃত্বে দলে রয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটাররা। টপ অর্ডারে থাকবেন রুবাইয়া হায়দার ঝিলিক ও লতা মণ্ডল। বোলিং ইউনিটে থাকবেন ফারিহা ইসলাম ও সানজিদা আক্তার মেঘলা। এছাড়া শারমিন সুলতানা, জান্নাতুল ফেরদৌস সুমনা ও তাজ নেহারদের অন্তর্ভুক্তি দলের শক্তি অনেক বাড়িয়েছে।

বাংলাদেশ ‘বি’ গ্রুপে খেলবে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও স্বাগতিক থাইল্যান্ড।

বাংলাদেশের মিশন শুরু হবে ১৪ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। দ্বিতীয় ম্যাচ হবে ১৬ ফেব্রুয়ারি থাইল্যান্ডের সঙ্গে। গ্রুপ পর্বের শেষ লড়াই ১৮ ফেব্রুয়ারি মালয়েশিয়ার বিপক্ষে।

একনজরে বাংলাদেশ রাইজিং স্টারস স্কোয়াড:

ফাহিমা খাতুন (অধিনায়ক), শামীমা সুলতানা, ইশমা তানজিম, রুবাইয়া হায়দার ঝিলিক, জান্নাতুল ফেরদৌস সুমনা, শরিফা খাতুন, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম, সাদিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, সানজিদা আক্তার মেঘলা, তাজ নেহার, লতা মণ্ডল ও ফাতেমা জাহান।

স্ট্যান্ডবাই: দিশা বিশ্বাস, মিষ্টি রানী সাহা, হালিমাতুল সাদিয়া ও হাবিবা ইসলাম পিংকি।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর