Logo

খেলা

ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে যাচ্ছেন না বিসিবি সভাপতি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৮

ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে যাচ্ছেন না বিসিবি সভাপতি

ছবি: সংগৃহীত

আইসিসি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। কলম্বোতে অনুষ্ঠিতব্য এই ম্যাচটি গ্যালারিতে বসে সরাসরি উপভোগ করার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলেছেন তিনি।

বিসিবির নির্ভরযোগ্য সূত্র জানায়, আমিনুল ইসলাম কলম্বো না গিয়ে কুয়েত থেকে সরাসরি ঢাকায় ফিরে আসছেন। এর আগে তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) একটি সভায় অংশ নিতে কুয়েতে অবস্থান করছিলেন।

সূত্র জানিয়েছে, ভারত ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্যই আমিনুল ইসলামের কলম্বো যাওয়ার পরিকল্পনা ছিল। এছাড়া, লাহোরে ত্রিপক্ষীয় বৈঠকে পাকিস্তান দলকে ভারতের বিপক্ষে খেলতে রাজি করানোর ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আইসিসি থেকেও তাকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল।

বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান বলেন, “আমি আমিনুল ইসলামের সঙ্গে কথা বলেছি। বাংলাদেশ যেহেতু এই ম্যাচে নেই, তাই তিনি বলেছেন, শুধু খেলা দেখার জন্য সেখানে যাওয়ার কী প্রয়োজন? মূলত এই কারণেই তিনি যাননি।”

তিনি আরও যোগ করেন, “হয়তো প্রথমে তিনি যাওয়ার কথা ভাবেছিলেন, কিন্তু পরে বুঝতে পেরেছেন, বাংলাদেশ যখন খেলছে না, তখন অযথা সেখানে গিয়ে সময় নষ্ট করার মানে হয় না।”

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর