Logo

খেলা

নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৪

নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ

দুই ম্যাচের টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে এ বছরের নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ। আসন্ন গ্রীষ্ম মৌসুমকে সামনে রেখে ঘরের মাঠের সিরিজগুলোর পূর্ণাঙ্গ সূচি আজ ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। বাংলাদেশ ছাড়াও ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের সূচিও প্রকাশ করেছে প্রোটিয়ারা।

সেপ্টেম্বর-অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে গ্রীষ্ম মৌসুম শুরু করবে দক্ষিণ আফ্রিকা। অসিদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলবে প্রোটিয়ারা।

২৪ সেপ্টেম্বর থেকে ওয়ানডে এবং ৯ অক্টোবর থেকে টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ১৫ নভেম্বর থেকে জোহানেসবার্গে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ২৩ নভেম্বর থেকে সেঞ্চুরিয়ানে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দু’দল।

১ ডিসেম্বর থেকে ইস্ট লন্ডনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। পরের দুই ওয়ানডে যথাক্রমে ৪ ও ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শেষ দুই ম্যাচের ভেন্যু- গেবেরহা ও কেপ টাউন। 

ওয়ানডে শেষে ১০ ডিসেম্বর থেকে কিম্বার্লিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। পরের দুই ম্যাচ হবে বেনোনি ও সেঞ্চুরিয়ানে ১২ ও ১৩ ডিসেম্বর।

বাংলাদেশ সিরিজ শেষে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। ১৭ ডিসেম্বর থেকে টেস্ট সিরিজ শুরু করবে তারা। পরের দুই ম্যাচ হবে যথাক্রমে- ২৬ ডিসেম্বর ও ৩ জানুয়ারি। এরপর ১০, ১৩ ও ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

টিভিতে আজকের খেলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর