আগামী ৪ এপ্রিল থেকে শুরু হবে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লিউবিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম আসর। গতকাল পরিচালনা পর্ষদের বৈঠকের পর তারিখ চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বোর্ড জানিয়েছে, বাংলাদেশের নারী ক্রিকেটে প্রথমবারের মত ফ্র্যাঞ্চাইভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতার যাত্রা শুরু হবে। ৪ থেকে ১৪ এপ্রিল নারী বিপিএলের প্রথম আসরের ম্যাচগুলো ঢাকা ও চট্টগ্রামের ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী আসরে তিন ফ্র্যাঞ্চাইজি দলে অংশ নেবে শীর্ষস্থানীয় জাতীয় ও উদীয়মান ক্রিকেটাররা। প্লেয়ার ড্রাফটের মাধ্যমে স্থানীয় খেলোয়াড়দের নির্বাচন রা হবে।
বিদেশী খেলোয়াড়ও দলে ভেড়াতে অনুমতি দেওয়া হবে ফ্র্যাঞ্চাইজিদের। যা আন্তর্জাতিক ক্রিকেটারদের অংশগ্রহণ, বিশ্বব্যাপী প্রসার এবং টুর্নামেন্টের প্রতিযোগিতামূলক মান বৃদ্ধির সুযোগ তৈরি করবে।
ডব্লিউবিপিএল গভর্নিং কাউন্সিলের সভাপতিত্ব করবেন বিসিবি পরিচালক এবং নারী উইয়ংয়ের চেয়ারম্যান রুবাবা দৌলা। কাউন্সিল টুর্নামেন্ট সম্পর্কিত সকল সাংগঠনিক বিষয় তত্ত্বাবধান করবে।
এসএসকে/

