Logo

খেলা

নতুন লক্ষ্য পেল বাংলাদেশ, খেলা শুরু ৯:৩৫ মিনিটে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ২১:৩৪

নতুন লক্ষ্য পেল বাংলাদেশ, খেলা শুরু ৯:৩৫ মিনিটে

সন্ধ্যা সোয়া ৭টায় বৃষ্টির কারণে বন্ধ হয়েছিল বাংলাদেশ–পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। প্রায় আড়াই ঘণ্টা পর পুনরায় বল মাঠে গড়াতে যাচ্ছে। বৃষ্টি আগেই থেমে গেছে। তবে মাঠ খেলার উপযোগী করতে সময় লাগায় রাত ৯টা ৩৫ মিনিটে ম্যাচটি পুনরায় শুরু হবে বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

একই সঙ্গে কমেছে ম্যাচের দৈর্ঘ্য। ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ২৪৩ রান। অর্থাৎ, বাকি ২৫.৩ ওভারে লিটন–হৃদয়দের ২১৬ রান করতে হবে।

এর আগে রাত ৮টা ২০ মিনিট থেকে ওভার কমানো শুরু হয়। অপেক্ষা ছিল বৃষ্টি থামার। নতুন খেলার প্ল্যান অনুযায়ী ওভার, লক্ষ্য এবং পাওয়ার প্লে নিয়ে কিছু পরিবর্তন আনা হয়েছে। ১–৭ ওভার প্রথম পাওয়ার প্লে, ৮–২৬ ওভার দ্বিতীয় পাওয়ার প্লে এবং ২৭–৩২ ওভার তৃতীয় পাওয়ার প্লে হিসেবে গণ্য হবে।

মূল ম্যাচে একজন বোলার সর্বোচ্চ ১০ ওভার বল করতে পারতেন। তবে পরিবর্তিত পরিস্থিতিতে পাকিস্তানের দু’জন বোলার সর্বোচ্চ ৭ ওভার এবং তিন বোলার সর্বোচ্চ ৬ ওভার বল করতে পারবেন।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশ ৬.৩ ওভারে ৩ উইকেটে ২৭ রান করেছে। ক্রিজে অপরাজিত রয়েছেন লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয়। এর আগে সাইফ হাসান ১২, তানজিদ হাসান তামিম ১ এবং নাজমুল হোসেন শান্ত শূন্য রানে আউট হয়েছেন।

এই ম্যাচে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত এবং পাকিস্তান সিরিজে টিকে থাকার লক্ষ্যে নামেছে। দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে বড় সংগ্রহের পথে ছিল শাহিন আফ্রিদির দল। মাঝে সালমান আগার আলোচিত রান আউট মোমেন্টাম বদলে দেয়; তিনি আউট হয়েছেন ৬৪ রানে। এছাড়া মাজ সাদাকাত ৭৫ এবং মোহাম্মদ রিজওয়ান ৪৪ রান করলে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২৭৫ রানে।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর