Logo

খেলা

সিরিজ জয়ের পুরস্কার! র‍্যাঙ্কিংয়ে বড় লাফ মিরাজ-তানজিদদের

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১৭:৩৯

সিরিজ জয়ের পুরস্কার! র‍্যাঙ্কিংয়ে বড় লাফ মিরাজ-তানজিদদের

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সবচেয়ে বেশি আলোচনায় অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, যিনি বোলারদের শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন।

সিরিজে দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতিস্বরূপ মেহেদী হাসান মিরাজ ৯ ধাপ এগিয়ে এখন সাত নম্বরে অবস্থান করছেন। পাশাপাশি অলরাউন্ডারদের তালিকায় দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে।

সিরিজসেরা তানজিদ হাসান ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ৩১ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে উঠেছেন। তিন ম্যাচে একটি সেঞ্চুরিসহ ১৭৫ রান করেন তিনি। অন্যদিকে তাওহিদ হৃদয় দুই ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সেরা অবস্থানে রয়েছেন।

বোলারদের তালিকায় উন্নতি হয়েছে তাসকিন আহমেদ (১২ ধাপ এগিয়ে ২৮), মোস্তাফিজুর রহমান (১৩ ধাপ এগিয়ে ৪৭) এবং নাহিদ রানা (৬৫ ধাপ এগিয়ে ৯৮)-এরও।

অন্যদিকে রিশাদ কিছুটা পিছিয়েছেন বোলিং ও অলরাউন্ডার—দুই তালিকাতেই।

সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে বোলারদের মধ্যে রয়েছেন রশিদ খান, জফরা আর্চার ও কেশব মহারাজ। ব্যাটিংয়ে শীর্ষ তিনে আছেন ড্যারিল মিচেল, বিরাট কোহলি ও ইব্রাহিম জাদরান।

সব মিলিয়ে সিরিজ জয়ের প্রভাব স্পষ্ট হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়েও।


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর