Logo

খেলা

ফর্মুলা ওয়ান-এ ‘মুক্ত লড়াইয়ের’ অনুমতি দিলেন টোটো উলফ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ২০:০৩

ফর্মুলা ওয়ান-এ ‘মুক্ত লড়াইয়ের’ অনুমতি দিলেন টোটো উলফ

উদীয়মান তারকা কিমি আন্তোনেল্লি

ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়নশিপের চলতি মৌসুমে মার্সিডিজের জয়জয়কার চলছে। তবে দলের দুই চালকঅভিজ্ঞ জর্জ রাসেল এবং উদীয়মান তারকা কিমি আন্তোনেল্লির মধ্যে কে সেরা, তা নিয়ে শুরু হয়েছে তুমুল লড়াই। এই দ্বৈরথে এখনই কোনো টিম অর্ডার বা হস্তক্ষেপ না করার ঘোষণা দিয়েছেন মার্সিডিজ বস টোটো উলফ। তিনি জানিয়েছেন, আপাতত দুই চালকই একে অপরের বিরুদ্ধে লড়তে পুরোপুরি স্বাধীন

গত রবিবার জাপানিজ গ্র্যান্ড প্রিক্সে দুর্দান্ত জয় তুলে নিয়েছেন ১৯ বছর বয়সী ইতালিয়ান চালক কিমি আন্তোনেল্লি। এটি তার টানা দ্বিতীয় জয়। এই জয়ের ফলে আলবার্তো আসকারির (১৯৫৩) পর প্রথম ইতালিয়ান হিসেবে টানা দুটি এফওয়ান রেস জেতার রেকর্ড গড়লেন তিনি। সেই সঙ্গে চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে উঠে ইতিহাস গড়েছেন সর্বকনিষ্ঠ লিডার হিসেবে। বর্তমানে রাসেলের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে আছেন তিনি।

অন্যদিকে, ২৮ বছর বয়সী জর্জ রাসেলের জন্য মৌসুমের শুরুটা মিশ্র হয়েছে। অস্ট্রেলিয়ায় প্রথম রাউন্ড জিতলেও চীন ও জাপানে যান্ত্রিক ত্রুটি এবং সেফটি কারের দুর্ভাগ্যে তিনি পিছিয়ে পড়েছেন। তবে রাসেল এখনই দমে যেতে রাজি নন। তার মতে, ২২টি রেসের মধ্যে মাত্র ৩টি শেষ হয়েছে। আমার ওপর দিয়ে এখন কিছুটা কঠিন সময় যাচ্ছে, তবে আমি জানি কীভাবে ঘুরে দাঁড়াতে হয়।

টোটো উলফ জানিয়েছেন, মৌসুমের শুরুতে দুই চালককে সমান সুযোগ দিতে চান তিনি। উলফ বলেন, মৌসুমের মাত্র তিনটি রেস শেষ হয়েছে। আমাদের গাড়ি এখন বেশ শক্তিশালী। আপাতত তাদের স্বাধীনভাবে লড়তে দেওয়া হচ্ছে। তবে মৌসুমের শেষ দিকে পয়েন্ট টেবিলের অবস্থা বুঝে প্রয়োজনে কৌশল পরিবর্তন করা হতে পারে।

বাহরাইন ও সৌদি আরব গ্র্যান্ড প্রিক্স বাতিল হওয়ায় বর্তমানে এফওয়ানে কিছুটা বিরতি চলছে। আগামী পাঁচ সপ্তাহ পর মিয়ামি গ্র্যান্ড প্রিক্সের মাধ্যমে আবারও ট্র্যাকে ফিরবে মার্সিডিজ এবং শুরু হবে দুই সতীর্থের এই রাজত্ব দখলের লড়াই।

বাংলাদেশের খবর/ এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন