Logo

খেলা

বিপিএল টিকিট কাউন্টারে ভাঙচুর-অগ্নিসংযোগ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৫:৩৩

অ
বিপিএল টিকিট কাউন্টারে ভাঙচুর-অগ্নিসংযোগ

ছবি : সংগৃহীত

ফের ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটল বিপিএলে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিনের খেলা শুরুর আগেই  (দুপুর ১২ টার দিকে) টিকিট কাউন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছেন টিকিট প্রত্যাশীরা। 

জানা গেছে, সকাল থেকে টিকিটের জন্য মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অপেক্ষা করছিলেন দর্শকরা। সাড়ে এগারোটার দিকে বাঁশের বেড়া ধাক্কাতে থাকেন তারা। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 

এসময় গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বুথে ভাঙচুর চালান দর্শকরা। পরে সেখানে আগুন ধরিয়ে দেন তারা। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস। 

প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন, শুরুর দিকে সবাই টিকিটের জন্যই লাইনে দাঁড়িয়েছিল। কিন্তু পরে যখন শুনতে  পান সেখানে টিকিট নেই, তখন দর্শকরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

এটিআর/


Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন