Logo

খেলা

বিশ্বকাপে অংশগ্রহণ করবে ইরান: ফিফা সভাপতি

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১৫:৫৭

বিশ্বকাপে অংশগ্রহণ করবে ইরান: ফিফা সভাপতি

ছবি: সংগৃহীত

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত চলমান থাকলেও ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। তার মতে, ইরান ইতোমধ্যেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। একইসঙ্গে তাদের খেলোয়াড়দের মাঠে নামার অধিকার রয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্র–ইসরায়েলের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে তাদের অংশগ্রহণ নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল। তবে নিরাপত্তার উদ্বেগ থাকলেও ফিফা এ বিষয়ে আশাবাদী। ইনফান্তিনো মনে করেন টুর্নামেন্ট শুরুর আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিধায় তারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

এর আগে সংঘাতের কারণে ইরান তাদের ম্যাচ অন্য দেশে সরানোর প্রস্তাব দিয়েছিল, কিন্তু তা ফিফা প্রত্যাখ্যান করে। পরে সাময়িক যুদ্ধবিরতির ফলে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে।

ইনফান্তিনো বলেন, খেলাধুলা রাজনীতির বাইরে থাকা উচিত এবং এটি মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলার একটি মাধ্যম।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন