বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টিতেও বৃষ্টি বাগড়া
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০২ মে ২০২৬, ১৫:১১
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও বৃষ্টির বাধা। বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে। ৬.৪ ওভারে ৩ উইকেটে ৫০ রান তুলেছে টাইগাররা।
শনিবার (২ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয় দুপুর ২টায়।
মিরপুরে সিরিজের তৃতীয় শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।
সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি হয়েছে বৃষ্টির কারণে পরিত্যক্ত।
জেইডেন লেনক্সের বলে উইকেট থেকে বেরিয়ে এসে বড় শট খেলার প্রচেষ্টায় ব্যাট ও বলের সঠিক সংযোগ করতে ব্যর্থ হন সাইফ (১৬)। কোনোমতে ৩০ গজ পার করে আটকা পড়েন রবিনসনের হাতে। তার বিদায়ে ২১ রানে পতন হয় বাংলাদেশের প্রথম উইকেটের।
এরপর অধিনায়ক লিটন দাস এসে উড়ন্ত শুরু করলেও পরপর দুই বলে অন্য ওপেনার তানজিদ তামিম ও শামীম পাটোয়ারী আউট হলে ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে স্বাগতিকরা।
এরপর দলীয় ৩৫ রানে নাথান স্মিথের বলে বোল্ড হন অন্য ওপেনার তানজিদ হাসান তামিম। ৬ রান করেন ১০ বল খেলে। পরের বলেই বাউন্স বুঝতে না পেরে বিভ্রান্ত হয়ে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকে সাজঘরে ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারী।
বাংলাদেশ একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন,মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও রিপন মন্ডল।
নিউজিল্যান্ড একাদশ
ক্যাটেন ক্লার্ক, টিম রবিনসন, ডেন ক্লেভার (উইকেটকিপার), নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, জেইডেন লেনক্স, বেন সিয়ার্স।
বাংলাদেশের খবর/এইচআর

