Logo

খেলা

খেলার মাঝেই মাঠ থেকে হাসপাতালে বুমরাহ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১০:০৭

অ
খেলার মাঝেই মাঠ থেকে হাসপাতালে বুমরাহ

ছবি : সংগৃহীত

চোট পেয়ে খেলার মাঝেই মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন ভারতের পেস আক্রমণের মূল স্তম্ভ জসপ্রীত বুমরাহ। শুক্রবার (৩ জানুয়ারি) সিডনি টেস্টে মধ্যাহ্নভোজের বিরতির পর মাত্র এক ওভার বল করেই মাঠ ছেড়ে যান তিনি। এরপর দ্রুত তাকে সিডনির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্ক্যান করানোর জন্য।  

বুমরাহ কীভাবে চোট পেয়েছেন, এ বিষয়ে ভারতীয় দলের পক্ষ থেকে এখনো স্পষ্ট কিছু জানানো হয়নি। তবে সাজঘর থেকে বেরোনোর সময় তাকে স্বাভাবিকভাবে হাঁটতে দেখা গেলেও মাঠ ছাড়ার পরিস্থিতি এবং তড়িঘড়ি হাসপাতালে নেওয়ার বিষয়টি গুরুতর চোটের আশঙ্কা তৈরি করছে।  

বর্ডার-গাভাস্কার ট্রফিতে এ পর্যন্ত দুর্দান্ত ফর্মে থাকা বুমরাহ দলের অন্যতম সফল বোলার। তার চোট ভারতীয় দলের বোলিং আক্রমণে বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।  

সাজঘরে ভারতীয় দলের চিকিৎসকরা তাকে প্রাথমিকভাবে পরীক্ষা করার পরই স্ক্যান করানোর সিদ্ধান্ত নেন। স্ক্যান রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে, বুমরাহের চোট কতটা গুরুতর এবং তিনি মাঠে ফিরতে পারবেন কি না।  

এটিআর/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন