Logo

খেলা

মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ১১:৫৮

মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

‎অবশেষে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। একের-পর এক দলগুলো তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করলেও দেরি করছিলো বর্তমান চ্যাম্পিয়নরা।

‎তবে এবার সেই অপেক্ষা শেষ হয়েছে। লিওনেল মেসিকে নিয়েই ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি।

‎গত সপ্তাহে ইন্টার মিয়ামির হয়ে খেলতে নেমে চোট পান মেসি। এরপর শঙ্কা তৈরি হয় বিশ্বকাপে তাকে পাওয়া নিয়ে। তবে সব শঙ্কা উড়িয়ে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন দলটির অধিনায়ক মেসি।

‎সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি। সেই আসরে তিনি ৭ গোল ও ৩ অ্যাসিস্ট করেছিলেন।

‎বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আর্জেন্টিনা প্রথমে দুটি প্রীতি ম্যাচ খেলবে। ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে। এরপর দলটি নিজেদের বেস ক্যাম্প কানসাস সিটিতে যাবে।

‎‘লা আলবিসেলেস্তে’ গ্রুপ ‘জে’-তে রয়েছে। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তারা বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর প্রতিপক্ষ হিসেবে থাকবে অস্ট্রিয়া ও জর্ডান।

‎আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো।

‎ডিফেন্ডার: লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা ও নাহুয়েল মলিনা।

‎মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, ভ্যালেন্টিন বার্কো, জিওভানি লো সেলসো, এক্সেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ।

‎ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, হোসে ম্যানুয়েল লোপেজ ও লাউতারো মার্তিনেজ।


‎বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন