Logo

খেলা

ঘানাকে হারিয়ে পরের রাউন্ডে দ্বিতীয় দল হিসেবে ক্রোয়েশিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১১:১০

ঘানাকে হারিয়ে পরের রাউন্ডে দ্বিতীয় দল হিসেবে ক্রোয়েশিয়া

ছবি : বাসস

ঘানাকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ-এল থেকে ইংল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ড নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। 

পিটার পুলিসিচ প্রথমার্ধে গোল করে ক্রোয়েটদের এগিয়ে দেন। পুন:জাগরিত ঘানা দ্বিতীয়ার্ধে পুরো আধিপত্য দেখিয়েছে। তারই ধারাবাহিকতায় ডেরিক লুকাসেনের গোলে তারা সমতায় ফেরে। কিন্তু নিকোলা ভøাসিচের গোলে ম্যাচের শেষ ভাগে ২০১৮ রানার্স-আপ দলের জয় নিশ্চিত হয়। আগামী বৃহস্পতিবার কে-গ্রুপের রানার্স-আপ পর্তুগালের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। 

গ্রুপের আরেক ম্যাচে ইংল্যান্ডের কাছে পানামা ২-০ গোলে পরাজিত হওয়ায় এই গ্রুপ থেকে সেরা তৃতীয় দল হিসেবে ঘানার পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত হয়েছে। এনিয়ে বিশ্বকাপে তৃতীয়বারের মত ঘানা নক আউট পর্বে খেলবে। 


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন