Logo

খেলা

বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করে মেসির অনন্য কীর্তি

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১৬:১২

বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করে মেসির অনন্য কীর্তি

ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপে রোববার (২৮ জুন) যুক্তরাষ্ট্রের ডালাসে জর্ডানের বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে বদলি নামার কিছুক্ষণ পর প্রথম সুযোগ পেলেন লিওনেল মেসি। ফ্রি কিক লক্ষ্যে রাখতে পারলেন না আর্জেন্টিনা অধিনায়ক।

একটু পরে আরেকটি ফ্রি কিক পেলেন তিনি, এবার খুঁজে নিলেন জাল। সঙ্গে এমন একটি উচ্চতায় পৌঁছালেন তিনি, যেখানে নেই আর কেউ!

ম্যাচের ৮০তম মিনিটে জালের দেখা পান মেসি। চলতি আসরে এটি তার ষষ্ঠ গোল, বিশ্বকাপে সব মিলিয়ে ১৯তম।

আর প্রথম খেলোয়াড় হিসেবে টানা সাত ম্যাচে গোল করলেন তিনি!

এর আগে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের দিনে টানা ৬ ম্যাচে গোল করে ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) ও ব্রাজিলের জেয়াজিনহোর (১৯৭০) সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন।

আলবিসেলেস্তে অধিনায়ক এ বিশ্বকাপে কোথায় গিয়ে ঠেকেন তাই এখন দেখার বিষয়। গোল্ডেন বুটের লড়াইয়ে অন‍্যদের চেয়ে এগিয়ে আছেন তিনি দুই গোলে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন