ছবি: সংগৃহীত
বিশ্বকাপে লিওনেল মেসির রেকর্ড-কীর্তি অনেক। সেখানে যোগ হলো আরও কয়েকটি। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রোববার (১৯ জুলাই) স্পেনের বিপক্ষে ফাইনালে নেমে তিনটি কীর্তি গড়েন মেসি।
৩৯ বছর বয়সে মাঠে নেমে বিশ্বকাপ ফাইনালে খেলা সবচেয়ে বেশী বয়সী আউটফিল্ড খেলোয়াড় এখন আর্জেন্টিনা অধিনায়ক। তিনি ছাড়িয়ে গেলেন সুইডেনের গুনার গ্রেনের প্রায় সাত দশক আগের রেকর্ড। ১৯৫৮ সালের ফাইনালে ব্রাজিলের বিপক্ষে খেলার সময় গ্রেনের বয়স ছিল ৩৭ বছর।
তিনটি বিশ্বকাপ ফাইনালে দেশের অধিনায়কত্ব করা প্রথম খেলোয়াড় হলেন মেসি।
এ ছাড়া বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তিনটি ফাইনালে খেলার কীর্তি গড়লেন তিনি। প্রথম জন ব্রাজিলের কাফু, তিনি খেলেন ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপের ফাইনাল।
মেসি চার বিশ্বকাপের মধ্যে তৃতীয় ফাইনাল খেলছেন (২০১৪, ২০২২ ও ২০২৬)।
এদিকে রোববারের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে গেছে আর্জেন্টিনা। হয়তো মেসির এটিই শেষ বিশ্বকাপ। আর্জেন্টিনার অধিনায়ক পুরো ম্যাচে মাত্র ৫৪ বার বল স্পর্শ করেছেন। সবচেয়ে বিস্ময়কর তথ্য, ৯০ মিনিটে একবারও স্পেনের পেনাল্টি বক্সে বল নিয়ে ঢুকতে পারেননি তিনি।
বাংলাদেশের খবর/আরইউ

