Logo

খেলা

বিশ্বকাপে আমেরিকাকে হারাল বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০০:০৩

অ
বিশ্বকাপে আমেরিকাকে হারাল বাংলাদেশ

ভারতের মাটিতে প্রথমবারের মতো আয়োজিত খো খো বিশ্বকাপে বাংলাদেশের জয়যাত্রা অব্যাহত রয়েছে। মঙ্গলবার ( ১৪ জানুয়ারি) দুটি বিভাগেই বড় জয় অর্জন করেছে লাল-সবুজের দেশ। 

ছেলেদের বিভাগে ৫৭-২৪ পয়েন্টে শ্রীলঙ্কাকে পরাজিত করে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের জন্য সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন ইদিল প্রামানিক। একই দিনে বাংলাদেশের মেয়েরা বেশ দুর্দান্ত খেলে আরও একবার  শ্রীলঙ্কাকে ৭৯-১৪ পয়েন্টের বড় ব্যবধানে হারায়। 

এরপর ছেলেদের দল আরেকটি ম্যাচে আমেরিকার বিপক্ষে ৮৩-২৬ পয়েন্টে বড় জয় পায়। বাংলাদেশ খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাবুল এসব তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, পুরুষ দলের পরবর্তী ম্যাচটি হবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে, আর নারী দল খেলবে জার্মানির বিরুদ্ধে।

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন