Logo

খেলা

বিপিএল

ঢাকা-সিলেট পর্ব শেষে সেরাদের মিছিল যে দলে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১০:৩৪

অ
ঢাকা-সিলেট পর্ব শেষে সেরাদের মিছিল যে দলে

ছবি : সংগৃহীত

বিপিএল চলতি আসরের ঢাকা-সিলেট পর্বের খেলা শেষ হয়েছে। এই মুহূর্তে সবার প্রশ্ন একটাই, সেরাদের মিছিল কোন দলে? উত্তর খুবই সহজ, রংপুর রাইডার্স। ৭ ম্যাচে সর্বোচ্চ ৭টি জয় নিয়ে শীর্ষস্থান দখল করেছে তারা, যা তাদের একক আধিপত্য প্রতিষ্ঠা করেছে টুর্নামেন্টজুড়ে।

ঢাকা-সিলেট পর্বে দলটির পারফরম্যান্স ছিল নজরকাড়া। ব্যাটিং এবং বোলিংয়ে সোহানের দলের ক্রিকেটাররা একে একে নিজেদের ভালোটুকু দেখিয়েছেন। সেরাদের মিছিলে নাম লিখিয়েছেন জোর গলায়। চলুন, দেখে নিই ব্যাটিং-বোলিংয়ের শীর্ষ দশে রাইডার্সের আধিপত্য—

রান তোলায় শীর্ষ দশে আছেন রংপুর রাইডার্সের চার ব্যাটার—সাইফ হাসান, (৭ ম্যাচে ২২৮), অ্যালেক্স হেলস (৬ ম্যাচে ২১৮), খুশদিল শাহ (৭ ম্যাচে ৫ বার ব্যাট করে ২১৮) ও ইফতিখার আহমেদ (৬ বার ব্যাট করে ২০৪)।

উইকেট শিকারেও শীর্ষ দশে আছেন রাইডার্সের ৫ বোলার। এর মধ্যে দুই স্পিনার খুশদিল শাহ, শেখ মাহদি হাসান এবং দ্রুত গতির নাহিদ রানা প্রত্যেকে সমান ৯টি করে উইকেট পেয়ে তালিকায় চতুর্থ, পঞ্চম ও ষষ্ট স্থানে আছেন। আর দুই পেসার আকিফ জাভেদ ও সাইফউদ্দীন সমান ৮ উইকেট পেয়ে আছেন যথাক্রমে অষ্টম ও নবম স্থানে।

ডিআর/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন