Logo

খেলা

ফেব্রুয়ারিতে নারী বিপিএল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৯:২২

অ
ফেব্রুয়ারিতে নারী বিপিএল

ছবি : সংগৃহীত

অবশেষে আলোর মুখ দেখছে নারী বিপিএল। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে মেয়েদের এই আসর।

শুক্রবার (১৭ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। 

ছেলেদের বিপিএল শেষ হওয়ার পরই মিরপুরে শুরু হবে মেয়েদের বিপিএল। ৩টি দল নিয়ে এ আয়োজন হবে। প্রতিটি দল ১৫ জন স্থানীয় ক্রিকেটার এবং একজন বিদেশি ক্রিকেটারকে নিতে পারবে। প্রত্যেক দল প্রথম পর্বে দুবার করে পরস্পরের বিপক্ষে খেলবে। তারপর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলকে নিয়ে ফাইনাল।

ফাহিম বলেন, ‘আমরা শুরু করতে চাই এবং দেখতে চাই, নারীদের এই প্রতিযোগিতা যদি সামনে নিয়ে আসি, টি-টোয়েন্টি সংস্করণে সেটার প্রভাব কী রকম হয়। আশা করছি, এটি নারীদের ক্রিকেটকে আরেক ধাপ এগিয়ে নেবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে নারী ক্রিকেটারদের মানসম্পন্ন জোগানের ঘাটতি রয়েছে। তাই আপাতত তিন দল নিয়েই লিগ শুরু করছি। বেশ কিছু প্রতিষ্ঠান দল নিতে আগ্রহ প্রকাশ করেছে। তাদের আগ্রহ ও যোগ্যতা যাচাই করে দ্রুতই তিন দলের নাম ও মালিকানা চূড়ান্ত করা হবে।’

এটিআর/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন