Logo

খেলা

দাপুটে জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১৭:২৯

অ
দাপুটে জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার বাঙ্গিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নেপালকে ৫২ রানে অলআউট করে দেওয়া বাংলাদেশের মেয়েরা রান তাড়া করেছে মাত্র ৫ উইকেটে ৪০ বল হাতে রেখে।

টসে জিতে ফিল্ডিং করতে নামা বাংলাদেশ শুরু থেকেই আক্রমণাত্মক ছিল। নেপাল ব্যাট করতে এসে ধীরগতিতে রান সংগ্রহ শুরু করে এবং একে একে উইকেট হারাতে থাকে। নেপাল অধিনায়ক পূজা মাহোতাকে প্যাভিলিয়নে ফেরানোর মধ্যে দিয়ে বড় ধাক্কা খায় নেপাল। তার পরই আরও ৪ উইকেট পড়ে যায়। একসময় নেপাল ৩০ রানে হারায় ৫ উইকেট। শেষে পুরো দল মাত্র ৫২ রানে অলআউট হয়ে যায়।

বাংলাদেশের বোলারদের মধ্যে দুটি উইকেট নেন জান্নাতুল মাওয়া। ১টি করে উইকেট পান নিশিতা আক্তার, ফাহমিদা ছোঁয়া এবং মোসাম্মত আনিসা।

বাংলাদেশ যখন ব্যাট করতে নামে, শুরুতে কিছুটা ধাক্কা খায় তারা। ১১ রানেই হারায় ৩ উইকেট। তবে সাদিয়া ইসলাম (১৬) এবং অধিনায়ক সুমাইয়া আক্তার (১২) চাপে থাকা দলকে উদ্ধার করেন এবং বাংলাদেশের জয় নিশ্চিত করেন। তবে দুজনই ম্যাচ শেষ করতে পারেননি।

ডিআর/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন