Logo

খেলা

বিপিএল

প্লে-অফে ৪ দল, নতুন লড়াই কবে-কখন?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৬

অ
প্লে-অফে ৪ দল, নতুন লড়াই কবে-কখন?

ছবি : সংগৃহীত

বিপিএল চলতি আসরের লিগ পর্বের ৪২টি ম্যাচ শেষে প্লে-অফে উঠেছে চারটি দল। এবার চূড়ান্ত লড়াইয়ের পালা। তাই ফাইনালের টিকিট কাটতে পরস্পরের মুখোমুখী হবে বরিশাল, চিটাগাং কিংস, রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স।

এবারের আসরে টেবিলের শীর্ষে থেকে প্লে-অফে উঠেছে গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, আর তাদের সঙ্গে যোগ দিয়েছে যথাক্রমে চিটাগাং কিংস, রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স। 

গতকাল পর্যন্ত খুলনা টাইগার্স ও রাজশাহী দলের মধ্যে শীর্ষ চার নিশ্চিতের জন্য ছিল তীব্র লড়াই। শেষ পর্যন্ত নেট রানরেটের দৌলতে খুলনা তাদের জায়গা নিশ্চিত করে,বিদায় নেয় রাজশাহী। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে শুরু হবে বিপিএলের প্লে-অফ রাউন্ড। শুরুতেই মাঠে নামবে তিন ও চারে থাকা রংপুর-খুলনা। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। যেখানে দুই টেবিল টপার বরিশাল-চিটাগাং খেলবে ফাইনালে ওঠার লক্ষ্যে। তাদের মধ্যে পরাজিত দল অবশ্য দ্বিতীয় সুযোগ পাবে। দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা মুখোমুখি হবে এলিমিনেটর ম্যাচে জয়ী দলের বিপক্ষে।

প্লে-অফের সময়সূচি
এলিমিনেটর ১ : রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স— দুপুর ১.৩০ টা
প্রথম কোয়ালিফায়ার : ফরচুন বরিশাল বনাম চিটাগাং কিংস— সন্ধ্যা ৬.৩০টা

এটিআর/


Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন