বিপিএল
খাজা নাফেকে বিমানের জাল টিকিট দিয়েছে চিটাগাং কিংস
জিও নিউজের দাবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৮
সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলা পাকিস্তানি ব্যাটার খাজা নাফেকে বিমানের জাল টিকিট দিয়েছে তার ফ্রাঞ্চাইজি চিটাগাং কিংস। পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজ এ দাবি করেছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) জিও নিউজ জানিয়েছে, এ কারণে নাফেকে ঢাকা বিমানবন্দরে আটকেও রাখা হয়।
শুধু তাই নয়; এখন পর্যন্ত তার পূর্ণ পারিশ্রমিকও দেয়নি চিটাগাং কিংস বলেও দাবি করেছে জিও নিউজ। পত্রিকাটি জানিয়েছে, ফ্রাঞ্চাইজি এ বিষয়ে তাকে উপযুক্ত কোনো জবাবও দেয়নি।
এর আগে আরেক পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিসও পারিশ্রমিকের ঝামেলায় পড়েন। তার দল দুর্বার রাজশাহীর অন্য বিদেশি খেলোয়াড়েরাও ছিলেন তার সঙ্গে।
পরে মোহাম্মদ হারিস পাকিস্তানি ক্রিকেট বোর্ডকে (পিসিবি) এ বিষয়ে অবগত করেন। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে কথা বলে সমস্যার সমাধান করে।
সূত্র : জিও নিউজ

