Logo

খেলা

বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি দলের সহঅধিনায়কের নাম ঘোষণা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৬

অ
বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি দলের সহঅধিনায়কের নাম ঘোষণা

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সহঅধিনায়ক ছাড়াই স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার নাজমুল হোসেন শান্তর ডেপুটি চূড়ান্ত করলো তারা। প্রত্যাশিতভাবে মেহেদী হাসান মিরাজকে সহঅধিনায়কত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজে টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কত্ব করেছিলেন মিরাজ। শান্ত ইনজুরি কাটিয়ে ফেরায় এবার তার ডেপুটি হলেন এই অলরাউন্ডার।

শুক্রবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাইয়ের বিমান ধরবে বাংলাদেশ দল। আগের দিন বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে মিরাজের ভূমিকা জানালো বিসিবি।

বোর্ড আরও জানিয়েছে, বাংলাদেশ দলের সঙ্গে অনুশীলন করতে শনিবার দুবাই যাবেন পেসার খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। দুই পেসারই ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ শেষে দেশে ফিরবেন।

বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন