Logo

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফি : কে কত পাবেন?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২১

অ
চ্যাম্পিয়ন্স ট্রফি : কে কত পাবেন?

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫। আট বছর পর ফিরে আসা এই মেগা ইভেন্ট নিয়ে ইতোমধ্যেই নানা কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মাঝে। অনেকে জানতে চাচ্ছেন, ‘এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির মোট পুরস্কার মূল্য কত?’ অবশ্য সব জল্পনা উড়িয়ে দিয়ে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফির মোট পুরস্কার মূল্য জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির মোট পুরস্কার ৬০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার ঘোষণা করা হয়েছে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৭৪ কোটি টাকা। 

এ বছর ফাইনালে জয়ী দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার। সঙ্গে তাদের দেওয়া হবে একটি ট্রফি। আর রানার্স-আপ দল পাবে ১১ লাখ ২০ হাজার ডলার। 

সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দলকে দেওয়া হবে ৫ লাখ ৬০ হাজার ডলার করে।

পঞ্চম ও ষষ্ঠ হওয়া দল পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার করে। ১ লাখ ৪০ হাজার ডলার করে পাবে সপ্তম ও অষ্টম হওয়া দল। এছাড়াও অংশগ্রহণের জন্য আট দলের প্রত্যেককে দেওয়া হবে ১ লাখ ২৫ হাজার ডলার করে।

বৈশ্বিক এ আসরের গ্রপ ‘এ’-তে আছে বাংলাদেশ। সঙ্গী হিসেবে আছে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। আর ‘বি’ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।

প্রাথমিকভাবে পুরো টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু ভারতের সরকার তাদের দলকে পাকিস্তান সফরে যাওয়ার অনুমতি না দেওয়ায় তৈরি হয় সঙ্কট। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত হয়।

এটিআর/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন