Logo

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফি পরিচালনা করবেন যে ১৫ জন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০২

অ
চ্যাম্পিয়ন্স ট্রফি পরিচালনা করবেন যে ১৫ জন

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ অফিশিয়ালদের তালিকায় আছেন ১৫ জন। এর মধ্যে ১২ জন আম্পায়ার এবং ৩ জন ম্যাচ রেফারি। আম্পয়ার তালিকায় আছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। রিচার্ড ক্যাটেলবরোর সাথে উদ্বোধনী ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা।

আম্পায়ার হিসেবে আরও আছেন ক্রিস গাফানি, কুমার ধর্মসেনা, রিচার্ড ইলিংওয়র্থ, পল রাইফেল, রড টাকার, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, এহসান রাজা, অ্যালেক্স হোয়ার্ফ ও জোয়েল উইলসন।  

ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন অস্ট্রেলিয়ার ডেভিড বুন, শ্রীলংকার রঞ্জন মাদুগালে ও জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট। আইসিসি ম্যাচ রেফারিদের এলিট প্যানেলের সদস্য তারা।

সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের আম্পায়ার ও রেফারির নাম পরে ঘোষণা করা হবে।

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন