Logo

খেলা

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫২

অ
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ দল। দুবাইয়ের পিচে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে দল সাজিয়েছে টাইগাররা।

ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশে জায়গা হয়নি টাইগার পেস সেনসেশন নাহিদ রানার। পেস আক্রমণে তাসকিন আহমেদের সঙ্গে রয়েছেন মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। এছাড়া বাদ পড়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও।  

দুবাইয়ের এ স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে দুইবারই আগে ব্যাট করে হেরেছে তারা। ২০১৮ সালের এশিয়া কাপের ফাইনালে ২২২ রানে অলআউট হয়েছিল টাইগাররা। যেখানে লিটন দাস করেছিলেন ১২১ রান। সেই ম্যাচে ভারত জয় পায় ৩ উইকেটে।

এছাড়া ২০১৮ এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে ১৭৩ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ দল। ভারত ম্যাচটি জিতে নেয় ৮২ বল হাতে রেখেই। যদিও একই আসরে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৭ রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে মুশফিকুর রহিম করেছিলেন ১৪৪ রান। এ স্টেডিয়ামে কোনো বাংলাদেশি ব্যাটারের এটাই সর্বোচ্চ ইনিংস।

বাংলাদেশের একাদশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।

ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদিপ যাদব, মোহাম্মদ শামি এবং হর্ষিত রানা।

ডিআর/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন