ছবি : ক্রিক ইনফো
আফগানিস্তারে বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমেছ দক্ষিণ আফ্রিকা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুরে পাকিস্তানের করাচি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করছে তারা।
এদিন টস করতে এসে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা জানিয়েছিলেন, উইকেট নিয়ে খুব একটা নিশ্চিত নন তারা। তাই আগে ব্যাট করে বড় লক্ষ্য দাঁড় করানোর উদ্দেশ্য নিয়ে নামবে তার দল।
অন্যদিকে আফগানিস্তান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি জানিয়েছেন, টস জিতলে তারাও ব্যাট করার সিদ্ধান্তই নিতেন। এদিকে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নেমেই নতুন এক রেকর্ড গড়েছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি বয়সে অভিষিক্তদের তালিকায় চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ওপেনার টনি জরজিকে হারিয়ে ২৩ ওভারে ১২২ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।
আপডেট স্কোর জানতে ক্লিক করুন এখানে
এটিআর/

