Logo

প্রযুক্তি

ইউক্রেন থেকে আফ্রিকা স্টার লিংকের ইন্টারনেট কন্ট্রোল নিয়ে চিন্তিত বিশ্ব

Icon

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৫

ইউক্রেন থেকে আফ্রিকা স্টার লিংকের ইন্টারনেট কন্ট্রোল নিয়ে চিন্তিত বিশ্ব

এলন মাস্কের  প্রতিষ্ঠান স্পেস এক্স এবং স্টার লিংক এখন শুধু প্রযুক্তি প্রতিষ্ঠানই নয় এগুল পৃথিবীর ইন্টারনেট, মহাকাশ এবং আন্তর্জাতিক রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।

স্পেস এক্স চলতি বছরের প্রথম ৯ মাসে ২০০'র বেশি রকেট উৎক্ষেপণ করেছে। স্টার লিংকের মাধ্যমে বিশ্বের ৮,০০০ এর বেশি স্যাটেলাইট থেকে ইন্টারনেট পৌঁছে যাচ্ছে ৬ মিলিয়নের বেশি গ্রাহকের কাছে। বর্তমানে কোম্পানির বাজারমূল্যও বেড়ে দাঁড়িয়েছে চারশত বিলিয়ন ডলারের বেশি।

বিশেষ করে সামরিক  ও রাজনৈতিক ক্ষেত্রে মাস্ক এর সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি করছে। ইউক্রেনে রাশিয়ার হামলার সময় স্টার লিংক দ্রুত ইন্টারনেট সংযোগ ফিরিয়ে দিয়েছে। কিন্তু ক্রীমিয়ার কাছে ইউক্রেনের সামরিক ড্রোন অপারেশনের সময় মাস্ক স্টার লিংক এর সিগনাল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের পেন্টাগনও মাস্কের সঙ্গে সমন্বয় করে স্টার লিংকে এক্সেস নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

স্টার লিংকের সেবা এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আফ্রিকাতেও বিস্তৃত হচ্ছে। দক্ষিণ আফ্রিকায় সরকারি বিধিনিষেধের বিরোধিতা করে মাস্ক রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়েছেন। এছাড়া চীন তাইওয়ান প্রসঙ্গে তার মন্তব্য আন্তর্জাতিক কূটনীতিতেও আলোড়ন তুলেছে।

স্পেস এক্স, নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি সঙ্গে যৌথ মহাকাশ মিশনে অংশ নিচ্ছে। মহাকাশ ও ইন্টারনেট সংযোগ নিয়ন্ত্রণে মাস্কের একক সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি করছে।

এদিকে, মাস্ক যখন টুইটার/এক্স (Twitter/X) কিনে নিয়েছেন তখন তার হাতে তথ্য ও সামাজিক বার্তার নিয়ন্ত্রণ থাকায় প্রযুক্তি ও সামাজিক আধিপত্য আরও দৃঢ় হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, স্পেস এক্স ও স্টার লিংক এখন কেবল প্রযুক্তি প্রতিষ্ঠান নয় তারা ইন্টারনেটে আধিপত্য বিস্তারের মাধ্যমে যুদ্ধ, রাজনীতি, এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাস্কের একক আধিপত্য ভবিষ্যতে নিরাপত্তা ও অনিশ্চয়তার নতুন প্রশ্ন উত্থাপন করতে পারে।


সূত্র:ফোর্ব্‌স

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন