Logo

প্রযুক্তি

শাওমি ১৭ সিরিজ ও ওয়ানপ্লাস ১৫ স্মার্টফোন জগতে নতুন চমক

Icon

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৬

শাওমি ১৭ সিরিজ ও ওয়ানপ্লাস ১৫  স্মার্টফোন জগতে নতুন চমক

স্মার্টফোনপ্রেমীদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে শাওমি ও ওয়ানপ্লাস। দুই ব্র্যান্ডই তাদের আসন্ন ফ্ল্যাগশিপ সিরিজে ব্যবহার করছে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট।  

কর্মদক্ষতা ও প্রযুক্তির দিক থেকে এটি স্মার্টফোনে এক নতুন মাইলফলক তৈরি করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তিন ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি চিপসেটটি আগের তুলনায় ২০ শতাংশ দ্রুত আর ৩৫ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পারে। এতে আছে দুইটি প্রাইম কোর ও ছয়টি পারফরম্যান্স কোর ফলে ভারী গেম, ভিডিও সম্পাদনা বা দীর্ঘদিন ব্যবহারেও কোনো রকম সমস্যা হবে না।

গ্রাফিক্সের জন্য রয়েছে নতুন অ্যাড্রেনো প্রসেসর, যা আগের চেয়ে ২৩ শতাংশ বেশি দ্রুত। তাই আধুনিক গেমস, ভিডিও এডিটিং বা গ্রাফিক্সনির্ভর কাজেও মিলবে ঝামেলামুক্ত অভিজ্ঞতা। উন্নত এআই ইঞ্জিন ফোনের ক্যামেরা ও স্মার্ট অ্যাসিস্ট্যান্টকে আরও বুদ্ধিমান করে তুলবে। রাতের কম আলোতেও ছবি হবে চমৎকার।

নতুন এই চিপসেটে থাকছে ওয়াই ফাই ৭, ব্লুটুথ ৬ ও উন্নত ৫জি মডেম যার ফলে দ্রুত ইন্টারনেট সংযোগ মিলবে দেশি বিদেশি যেকোনো পরিবেশে।   


ডিআর এমএন

সূত্র: জিএসএমএরিনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন