Logo

প্রযুক্তি

স্পটিফাই'র এআই গান শনাক্ত ও নতুন নীতিমালা

Icon

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪

স্পটিফাই'র এআই গান শনাক্ত ও নতুন নীতিমালা

অনলাইন সঙ্গীত প্ল্যাটফর্ম স্পটিফাই তাদের নীতিমালায় বড় পরিবর্তন এনেছে। নতুন নিয়মে এআই প্রযুক্তি দিয়ে তৈরি গান আলাদাভাবে চিহ্নিত করা হবে এবং স্প্যাম বা জালিয়াতিমূলক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে। স্পটিফাই জানিয়েছে প্ল্যাটফর্মে সঙ্গীতের গুণগত মান ঠিক রাখতে, শিল্পীদের অধিকার সুরক্ষা এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে।

স্পটিফাইয়ের বিবৃতিতে বলা হয়, এখন থেকে এআই দিয়ে তৈরি হওয়া গান গুলোর তথ্য ও তা কিভাবে তৈরি হয়েছে তা নির্দিষ্টভাবে ডিডিইএক্স  (Digital Data Exchange) স্ট্যান্ডার্ড ফরম্যাটে সংরক্ষণ ও প্রকাশ করতে হবে। এর ফলে কোন গান কতটা অংশ এআই-নির্ভর, গানের কণ্ঠ ডিজিটাল কি না, তা জানতে পারবেন শ্রোতারা। পাশাপাশি, কৃত্রিম বা জাল ভয়েস ক্লোন এবং ডিপফেক কনটেন্ট সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

প্ল্যাটফর্মটি জানিয়েছে, গত এক বছর স্পটিফাই ৭৫ মিলিয়নের বেশি স্প্যাম বা সন্দেহজনক গান সরিয়ে দিয়েছে। এ জন্য উন্নত স্প্যাম ফিল্টার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যেখানে অপ্রাসঙ্গিক, জালিয়াতিমূলক এবং ডুপ্লিকেট কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে মুছে ফেলা হয়। মালিকানার স্বচ্ছতা ও সত্যিকারের শিল্পীকে মর্যাদা দিতেও এই ফিল্টারিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিশেষজ্ঞরা বলছেন, শিল্পীর মর্যাদা অক্ষুণ্ন রাখতে এবং জালিয়াতি ঠেকাতে স্পটিফাইয়ের এ উদ্যোগ সঙ্গীত বাজারে নতুন মানদণ্ড তৈরি করবে।


এমএন


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন