Logo

প্রযুক্তি

বিক্রি হচ্ছে ফোনালাপ, আয়ের উৎস নাকি গোপন ফাঁদ?

Icon

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯

বিক্রি হচ্ছে ফোনালাপ, আয়ের উৎস নাকি গোপন ফাঁদ?

প্রতীকী ছবি

ভাবুন, আপনি ফোনে আপনার বন্ধুর সঙ্গে কথা বলছেন। কথোপকথন শেষও হয়নি, এরই মধ্যে আপনার পুরো ফোনকল, কণ্ঠস্বর, কথা সব রেকর্ড হয়ে কোনো এক এআই কোম্পানির সার্ভারে চলে গেছে! হ্যাঁ, ঠিক এমন ঘটনাই ঘটিয়েছে অ্যাপল অ্যাপ স্টোরের শীর্ষস্থানীয় সোশ্যাল অ্যাপ নিওন।

চাঞ্চল্যকর তথ্য হলো ব্যবহারকারীরা নিজেই নিজেদের ফোন কলের রেকর্ড বিক্রি করছেন। আর এআই কোম্পানিগুলো সেই কথোপকথন কিনে নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণের জন্য। 

এই অ্যাপ ডাউনলোড করলেই আপনি এক প্রকার ফাঁদে পা দেবেন। কারণ, অ্যাপটি ফোন কল রেকর্ড করার জন্য অর্থ প্রদান করে, প্রতিদিন ৩০ ডলার পর্যন্ত ! তবে বিনিময়ে সমস্ত অডিও, কথোপকথন, এমনকি ফোন নম্বরও পাঠিয়ে দেয় এআই কোম্পানির হাতে। শুধু তাই নয়, কোনো কোনো কলের বিস্তারিত ট্রান্সক্রিপ্ট নাকি হুবহু ওপেন মার্কেটেও চলে যাচ্ছে। ভবিষ্যতে এসব তথ্য হয়তো আপনারই বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে।

অ্যাপটি দাবি করে, ব্যক্তিগত তথ্য মুছে অ্যানোনিমাইজড করে কথা বিক্রি করে তারা। এর জন্য গ্রাহকের কাছে আগেই অনুমতি নেওয়া হয়। কিন্তু তথ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, একবার রেকর্ডিং চলে গেলে আর ডিলিট করার উপায় নেই। ইতোমধ্যে বড় একাধিক ঘটনাও ঘটেছে- নিওন অ্যাপ থেকে ব্যবহারকারীর নাম, নম্বর, কল ট্রান্সক্রিপ্ট ফাঁস হয়েছে ওপেন মার্কেটে।

নিওন আপাতত বন্ধ রাখা হলেও ব্যবহারকারীরা আতঙ্কে রয়েছেন। কারণ, কে বলতে পারে কার কার গোপন প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিগত তথ্য ইতোমধ্যেই কোনো অজানা ডেটাবেইজে সেভ হয়ে গেছে? বিশেষজ্ঞদের ভাষায়, ডিজিটাল যুগে টাকার লোভে ব্যক্তিগত তথ্য বা কণ্ঠ বিক্রি হয়ে গেলে ভবিষ্যতে বিপদ ঠেকানোর কোনো উপায় থাকবে না।

সূত্র :TechCrunch

এমএন/ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন