বিশ্বজুড়ে শিশুদের বই পড়ার জন্য উৎসাহিত করতে আমাজন এবার শিশুবান্ধব কিন্ডেল ই-রিডারের বিভিন্ন মডেলে নিয়ে এসেছে বিশেষ ছাড়। প্রাইম-ডে উপলক্ষে কিন্ডেল কিডস, কিন্ডেল পেপার হোয়াইট কিডস ও কালারসফট কিডস এই তিনটি জনপ্রিয় মডেল সর্বনিম্ন মূল্যে বিক্রি হচ্ছে। জানানো হয়েছে, এই অফারটি অনলাইন ও অফলাইন সব প্ল্যাটফর্মেই পাওয়া যাবে।
নতুন দামে কিন্ডেল কিডস এডিশন পাওয়া যাচ্ছে মাত্র ৯৫ ডলারে (আগে ছিল ১৩০) কিন্ডেল পেপার হোয়াইট কিডস এর দাম ১৩৫ ডলার (আগে ১৮০) এবং কালারসফট কিডস পাওয়া যাচ্ছে ২১০ ডলারে (আগে ২৭০)। প্যাকেজে অ্যামাজন কিডস ও সাবস্ক্রিপশনে এক বছর ফ্রি সুবিধা এবং কিডস প্রটেক্টিভ কাভার, ২ বছরের ওরী-ফ্রি গ্যারান্টি দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ছাড়ে কিন্ডল কিনলে শিশুদের বই পড়ার প্রবণতা বাড়বে এবং ডিজিটাল মাধ্যমে পড়ার অভ্যাস গড়ে উঠবে।
কিন্ডেল কিডসে বিজ্ঞাপন নেই, আইপি এক্স৮ ওয়াটারপ্রুফ, চার্জে ৬ থেকে ১২ সপ্তাহ চলার সুবিধা, আছে স্ক্রিন টাইম, প্যারেন্টাল কন্ট্রোল, নিরাপদ কন্টেন্ট ও বইয়ের হিসাব দেখার অপশন। পিতামাতারা প্যারেন্ট বোর্ড থেকে পড়ার সময়, কন্টেন্ট এবং স্ক্রিন ব্যবহারে পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারবেন। সেই সঙ্গে হাজারের বেশি শিশুদের বই, গ্রাফিক নভেল ও বয়স অনুযায়ী পঠন সংগ্রহ অ্যামাজন কিডস + সাবস্ক্রিপশনের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এমন অফারে কিন্ডেল কিডস অথবা পেপার হোয়াইট কিডস নেওয়ার এটাই সেরা সময়। কারণ, শিশুদের ডিজিটাল কনটেন্ট সুরক্ষা এবং পড়ার অভ্যাস গড়তেই এই ই-রিডারগুলো দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

