Logo

প্রযুক্তি

এফসিসির ভুলে ফাঁস অ্যাপলের গোপন তথ্য

Icon

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৪:৫৫

এফসিসির ভুলে ফাঁস অ্যাপলের  গোপন তথ্য

এক অনাকাঙ্খিত ভুলে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) অ্যাপলের পরবর্তী প্রজন্মের ডিভাইসগুলোর গোপন তথ্য প্রকাশ করে ফেলেছে। এফসিসির নথি ঘেঁটে জানা গেছে, নতুন ভিশন প্রো, ম্যাকবুক প্রো আর আইপ্যাড প্রো যেগুলোতে প্রথমবারের মতো ব্যবহার করা হবে অ্যাপলের নিজস্ব এম-৫ চিপ।

হেড মাউন্টেড ডিভাইস নামেই এফসিসিতে নিবন্ধিত হয়েছে নতুন ভিশন প্রো। এর মডেল নম্বর এ-৩৪১৬। দাম থাকবে আগের মতোই ৩ হাজার ৪শ ৯৯ মার্কিন ডলার। তবে ডিজাইনে বড় কোনো পরিবর্তন আসছে না।

একই নথিতে উঠে এসেছে নতুন ম্যাকবুক প্রো'র মডেল নম্বর এ-৩৪৩৪। আর আইপ্যাড প্রো আসছে একাধিক সংস্করণ এ-৩৩৫৭ থেকে এ-৩৩৬২ পর্যন্ত। এগুলোর মধ্যে থাকবে ১১ ইঞ্চি ও ১৩ ইঞ্চির ভ্যারিয়েন্ট, উভয়েরই থাকবে ওয়াইফাই এবং সেলুলার ভার্সন।

ফাঁস হওয়া বেঞ্চমার্ক টেস্টে দেখা গেছে, এম-৫ চিপ আগের এম-৪ এর তুলনায় প্রায় বারো শতাংশ বেশি সিঙ্গল কোর এবং পনেরো শতাংশ বেশি মাল্টি কোর পারফরম্যান্স দেবে। গ্রাফিক্স বা জিপিইউ ক্ষমতাও নাকি বেড়েছে প্রায় পঁইত্রিশ শতাংশ। নতুন আইপ্যাড প্রোতে থাকছে  বারো গিগাবাইট র‌্যাম এটি  আগের তুলনায় বেশি।

এর আগেও এফসিসি অ্যাপলের অনুরোধ উপেক্ষা করে একাধিক নথি প্রকাশ করেছে। সম্প্রতি আইফোন ১৬ই এর একশো তেষট্টি পাতার নকশাও ফাঁস হয়েছিল তাদের ওয়েবসাইটে। অ্যাপল আশঙ্কা প্রকাশ করেছে, এ ধরনের তথ্য ফাঁস প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর জন্য এক ধরনের 'অন্যায্য সুবিধা' তৈরি কর দিচ্ছে । উল্লেখ্য যুক্তরাষ্ট্রে যেকোনো যোগাযোগ ও সম্প্রচার ব্যবস্থার নিয়মকানুন তৈরি ও তদারকি করে এফসিসি। ঘটনাটি প্রকাশ্যে আসে ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে। তবে এখন পর্যন্ত অ্যাপল কিংবা এফসিসির পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ডিআর / এমএন

সূত্র: mashable


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন