ভুল করে পোস্ট হওয়া ফেসবুক স্টোরি মুছে ফেলার সহজ কৌশল
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮
গ্রাফিক্স: বাংলাদেশের খবর
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের জনপ্রিয় ফিচারগুলোর মধ্যে অন্যতম হলো ‘ফেসবুক স্টোরিজ’। এর মাধ্যমে ব্যবহারকারীরা ছবি বা ছোট ভিডিও শেয়ার করে থাকেন, যা সাধারণত ২৪ ঘণ্টা পর নিজে থেকেই অদৃশ্য হয়ে যায়। তবে অনেক সময় অনিচ্ছাকৃত বা ভুলবশত কোনো ব্যক্তিগত ছবি বা ভিডিও স্টোরিতে চলে গেলে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। এমন অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা থেকে বাঁচতে দ্রুত স্টোরি মুছে ফেলার সহজ উপায় রয়েছে।
যেভাবে স্টোরি মুছবেন
আপনার পোস্ট করা স্টোরিটি সরাতে হলে প্রথমেই ফেসবুক নিউজ ফিডের ওপরের দিকে থাকা ‘স্টোরিজ’ বিভাগে যেতে হবে। সেখানে থাকা ‘ইয়োর স্টোরি’ অপশনে ক্লিক করে কাঙ্ক্ষিত ছবি বা ভিডিওটি চালু করতে হবে। এরপর স্ক্রিনের ডান দিকের কোণায় থাকা তিনটি ডট বা মেনু আইকনে ট্যাপ করলে ‘ডিলিট ফটো’ বা ‘ডিলিট ভিডিও’ অপশনটি পাওয়া যাবে। এই অপশনে ক্লিক করলেই মুহূর্তের মধ্যে স্টোরিটি মুছে যাবে।
মেসেঞ্জারের ক্ষেত্রে সুবিধা
একটি মজার ব্যাপার হলো, ফেসবুক অ্যাপ থেকে স্টোরি মুছে দিলে সেটি স্বয়ংক্রিয়ভাবে মেসেঞ্জার থেকেও ডিলিট হয়ে যায়। ফেসবুক ও মেসেঞ্জার একে অপরের সাথে সংযুক্ত থাকায় যেকোনো একটি প্ল্যাটফর্মে পরিবর্তন আনলে তা উভয় জায়গায় কার্যকর হয়। ফলে আলাদা করে মেসেঞ্জারে গিয়ে স্টোরি মোছার বাড়তি ঝামেলা পোহাতে হয় না।
এমএন

