Logo

প্রযুক্তি

এক্সিলেন্স একাডেমিতে রবিন রাফানের এআই মাস্টারক্লাস

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮

এক্সিলেন্স একাডেমিতে রবিন রাফানের এআই মাস্টারক্লাস

কনটেন্ট ক্রিয়েশন ও ডিজিটাল প্রোডাকশনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারিক প্রয়োগ নিয়ে ‘এক্সিলেন্স একাডেমি’র আয়োজন অনুষ্ঠিত হয়েছে বিশেষ একটি মাস্টারক্লাস।

রোববার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই প্রশিক্ষণ সেশনটি পরিচালনা করেন জনপ্রিয় ডিজিটাল শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর রবিন রাফান (ওবাইদুর রহমান)।

দিনব্যাপী এই ইন্টেনসিভ ক্লাসে ৪০০-এর বেশি শিক্ষার্থী, কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও তরুণ পেশাজীবী অংশগ্রহণ করেন। সেশনটিতে ডিজিটাল প্ল্যাটফর্মে এআই টুলস ব্যবহারের মাধ্যমে সৃজনশীল কাজের গতি ও মান বাড়ানোর কৌশলগুলো হাতে-কলমে শেখানো হয়।

অংশগ্রহণকারীরা মূলত টেক্সট-টু-ইমেজ জেনারেশন, ইমেজ-টু-ভিডিও ট্রান্সফরমেশন, এআই-সহায়ক ভিডিও এডিটিং এবং ফেসলেস ভিডিও অ্যানিমেশন সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। এ ছাড়া টেক্সট-টু-ভয়েস ও মিউজিক সিন্থেসিস, মাল্টি-এলিমেন্ট কনটেন্ট অ্যাসেম্বলি এবং নিজস্ব এআই মডেল তৈরির পদ্ধতিগুলো এই মাস্টারক্লাসের অন্যতম আকর্ষণ ছিল। ইউটিউব চ্যানেল সেটআপে এআই-এর কার্যকর ব্যবহার নিয়েও সেশনে দিকনির্দেশনা দেওয়া হয়।

উল্লেখ্য, ডিজিটাল শিক্ষা ও কনটেন্ট ডেভেলপমেন্টে বিশেষ অবদানের জন্য রবিন রাফান ৪র্থ বিফা (BIFA) অ্যাওয়ার্ডসে ‘বেস্ট কনটেন্ট ক্রিয়েটর অব ২০২৫’ সম্মাননা লাভ করেছিলেন।

সেশন শেষে রবিন রাফান বলেন, ‘বৈশ্বিক প্ল্যাটফর্মে প্রতিযোগিতায় টিকে থাকতে এআই-চালিত কনটেন্ট এখন অপরিহার্য। সঠিক দিকনির্দেশনা ও আধুনিক টুলসের সঠিক ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের তরুণরা আন্তর্জাতিক মানের প্রোডাকশন তৈরিতে সক্ষম হবে।’

এক্সিলেন্স একাডেমি কর্তৃপক্ষ জানায়, দেশের তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নে এবং প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করতে ভবিষ্যতে এ ধরনের আরও প্রযুক্তিভিত্তিক মাস্টারক্লাস আয়োজন করা হবে।

এমডিএ/এএস/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর