ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৯
ছবি: সংগৃহীত
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা পরিষেবা আরও সহজ করতে নতুন পদক্ষেপ নিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী এপ্রিল থেকে স্বতন্ত্র মেসেঞ্জার ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে। একই সঙ্গে মেসেঞ্জারের ডেস্কটপ অ্যাপ্লিকেশনও বন্ধ হয়ে যাবে।
মেটা প্ল্যাটফর্মস ব্যবহারকারীদের উদ্দেশে জানিয়েছে, Messenger.com আলাদা মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে আর চালু থাকবে না। এর ফলে কম্পিউটার ব্রাউজারে মেসেঞ্জার ব্যবহার করা সম্ভব হবে না। তবে ব্যবহারকারীরা মূল ফেসবুক ইন্টারফেসের মাধ্যমে বার্তা আদান-প্রদান করতে পারবেন।
মেটা জানিয়েছে, এই সিদ্ধান্তের মাধ্যমে প্রতিষ্ঠানটি মোবাইল এবং একক প্ল্যাটফর্মে মূল ফোকাস দেওয়ার চেষ্টা করছে। বার্তা আদান-প্রদানের সব কার্যক্রম এক জায়গায় কেন্দ্রীভূত করার লক্ষ্যেই এই পরিবর্তন নেওয়া হয়েছে।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, মেটার নতুন পদক্ষেপ মেসেজিং প্ল্যাটফর্মের রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণের ধারাবাহিক অংশ। গত কয়েক বছরে অধিকাংশ ব্যবহারকারী মোবাইল-নির্ভর যোগাযোগে বেশি ঝুঁকেছেন। এই পরিবর্তনের মাধ্যমে মেটা তাদের সেবাকে আরও সহজ ও সমন্বিত করতে চায়।
কাদের ওপর প্রভাব পড়বে
নতুন সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়বে ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া ওয়েবে মেসেঞ্জার ব্যবহারকারীদের। ওয়েবসাইট বন্ধ হয়ে গেলে ব্যবহারকারীদের ফেসবুক লগইন করতে হবে। এতে পূর্ববর্তী চ্যাটও দেখা যাবে। মেটা জানিয়েছে, পিন (PIN) ব্যবহার করে ব্যবহারকারী যেকোনো প্ল্যাটফর্মে তার চ্যাট ইতিহাস পুনরুদ্ধার বা পুনঃস্থাপন করতে পারবেন।

